দিনাজপুরের সদর উপজেলার চার মাইল নামক এলাকায় ট্রাক্টরের ধাক্কায় ২ নারী নিহত হয়েছেন। তারা হলেন- বৈশাখী বালা রায় (৪০) ও দুপুরী বালা রায় (৪৫)।এ সময় আহত হয়েছেন চার জন। তাদেরকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৪ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বৈশাখী বালা দিনাজপুরের সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের কিসামত মাধবপুর এলাকার সুপেক চন্দ্র রায়ের স্ত্রী এবং দুপুরী বালা একই এলাকার তরনী কান্ত রায়ের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, বুধবার দুপুর ২টার দিকে নবনির্বাচিত চেয়ারম্যানের আসন গ্রহণ অনুষ্ঠান শেষে বাড়িতে ফিরছিল ওই দুই নারী। এ সময় একটি দ্রুতগামী ট্রাক্টর তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বৈশাখী বালার মৃত্যু হয়।পরে গুরুতর আহতাবস্থায় আরও ৫ জনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে দুপুরী বালার মৃত্যু হয়।
দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ রেদওয়ানুর রহিম বাংলা ট্রিবিউনকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাল্যবিয়ে বন্ধ করলো প্রশাসন
/এআর/








