ডিমলায় ভ্যান উল্টে ৩ বছরের শিশুর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০১

নীলফামারীনীলফামারীতে ব্যাটারি চালিত ভ্যান উল্টে অনামিকা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে চারঘরি চাপানি গ্রামের ভ্যান চালক আনোয়ার হোসেনের মেয়ে।
শুক্রবার ব্কিালে জেলার ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। ডিমলা থানার এসআই  শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভ্যান চালক আনোয়ার তার বাড়ির সামনে ভ্যান রেখে বাড়িতে কাজ করছিল। এ সময় আনোয়ারের ছেলে আশিক (৭) তার ছোট বোন অনামিকাকে ভ্যানে বসিয়ে ভ্যানের ব্যাটারির চালু করে। ভ্যানটি দ্রুত বেগে সামনে রাস্তায় গিয়ে উল্টে যায়। এসময় ভ্যানের নিচে চাপা পড়ে অনামিকা।
তাকে উদ্বার করে প্রথমে ডিমলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত ৮টার দিকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এসআই শাহাবুদ্দিন জানান, পরিবারের লোকজনের আবেদনের ভিত্তিতে শিশুর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম