ঐতিহ্য আর সম্প্রীতিতে পবিত্র আশুরা পালিত সৈয়দপুরে

তৈয়ব আলী সরকার, নীলফামারী
১২ অক্টোবর ২০১৬, ১৬:০৬আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১৬:০৬

সৈয়দপুরে আশুরা পালিত সারাদেশে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে পবিত্র আশুরা। মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক এই দিবসটি জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে নীলফামারীর বিহারী অধ্যুষিত সৈয়দপুর শহরেও।

রেলওয়ে কারখানাকে কেন্দ্র করে বিট্রিশ আমলে দক্ষ জনবল হিসেবে হাজার হাজার মানুষকে ভারতের বিহার রাজ্য থেকে আনা হয় এ জেলায়। ১৯৪৭ সালে দেশ ভাগের পর এবং ৭১-এর পরও তারা বংশ পরম্পরায় সৈয়দপুর শহরে রয়ে যান। ঐতিহ্য অনুযায়ীও তাদের কাছে আশুরার গুরুত্ব অনেক। তাদের মধ্যে শিয়া, সুন্নি উভয় মতের অনুসারী থাকায় অনুষ্ঠান উদযাপনের তরিকাতেও রয়েছে ভিন্নতা।

আশুরা উপলক্ষে তারা নানা আয়োজন ও কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেছেন সৈয়দপুরের অভিবাসীরা। বিভিন্নস্থানে নির্মাণ করা হয় বড় বড় তোরণ। আলোকসজ্জা করা হয় হরেক রকমের বাতিতে। আলাদাভাবে ঈমামবাড়ায় ইমাম হোসেনের মাজারকে স্মরণ করে মিনারের মতো তাজিয়া নির্মাণ করা হয়। সেখানেও করা হয় আলোকসজ্জা। তালে তালে বাজানো হয় ড্রাম।

শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় চলে ঐতিহ্যবাহী লাঠি খেলা, তলোয়ার ও আগুনের বিভিন্ন ধরনের খেলা। শহরের গোলাহাট থেকে শোভাযাত্রা ও মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এ সময় সবার পড়নে ছিল কালো রংয়ের পোশাক। ঢোলের তালে তালে দুহাত দিয়ে সজোরে বুকে আঘাত করে। একই সঙ্গে মুখে উচ্চারিত হয় ‘ইয়া হোসেন, ইয়া হোসেন’। কেউবা অঝোর নয়নে কাঁদেন আর ইমাম হোসেনের মৃত্যর স্মরণে মাতম গীত গাইতে থাকে।

মাতমকারী দলের জালাল উদ্দিন (৫৫) জানান, ‘ছুড়ি, ব্লেড এসব দিয়ে শরীর জখম করে রক্ত ঝরিয়ে মাতমের রীতি পালন করা হয়। তবে প্রশাসন থেকে এবারে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় হাতিখানা কবরস্থানের কাছে প্রাচীর দিয়ে ঘেরা জায়গার মাঝে নির্মাণ করা হোসেনের কল্পিত মাজার, যা কারবলা নামে পরিচিত। সেখানে দুলদুল ঘোড়ার আদলে সাজা পাইকরা কারবলায় মান্নত করা পোশাক খুলে ফেলেন।’

আয়োজক কমিটির প্রতিনিধি পারভেজ হোসেন (৪৫) জানান, মহরমের ৭ তারিখে কারবলা থেকে কিছু মাটি আনা হয়। বিশেষ নিয়ম অনুযায়ী সে মাটি একটি পাত্রে করে তাজিয়ার নিচে সংরক্ষিত রাখা হয়। এরপর তাজিয়াকে কেন্দ্র করে চলে অন্যান্য রীতিনীতি পালন।

তিনি আরও জানান, ‘শহর জুড়েই দর্শনার্থীদের ভিড় থাকে। তারা দেখতে আসেন, দোয়া পড়েন, ভক্তি করেন। মহরমের ১০ তারিখ অর্থাৎ আশুরার দিন মাটি যেখান থেকে আনা হয়েছিল সেখানেই রেখে আসা হয়। সে মাটি রাখার জন্যও যেতে হয় শোকাবহ মিছিল সহকারে। কারও কারও শরীর রঙিন রশি, জরির ফিতা এবং ছোট ছোট ঘুণ্টির মালা দিয়ে পেঁচানো। প্রত্যেকের মাথা সাদা ও সবুজ কাপড়ের টুকরো দিয়ে ঢাকা। হাতে লাল সবুজ আর সাদা রংয়ের পতাকা।হাজার হাজার লোকের মিছিলে কারবলায় (সৈয়দপুর শহরে) তিল ধরনের জায়গা থাকে না।’

জানা যায়, বিহার থেকে সৈয়দপুরে আসা জনগোষ্ঠী এখন সংখ্যার দিক থেকে বাঙালিদের চেয়েও বেশি। দেশের অন্যান্য জায়গার তুলনায় এখানকার উর্দুভাষীদের অবস্থা বেশ উন্নত। দোকানপাট ও বেশির ভাগ ব্যবসার মালিক তারাই। 

সৈয়দপুর থানা ওসি সৈয়দ আমিরুল ইসলাম জানান, ‘এখানে সাম্প্রদায়িক কোনও সংঘাত নেই। ফলে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে আশুরা। নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি বিজিবি টহল দিচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। ফলে এ বছর সৈয়দপুরে আশুরায় কোনও অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।’

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের