১৮৩ বস্তা চাল উদ্ধারের ঘটনায় ডিলারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৬, ১৯:১৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৯:২২

গাইবান্ধা জেলা খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ১০ টাকা কেজির ১৮৩ বস্তা (প্রায় সাড়ে ৮ মেট্রিক টন) চাল উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট ডিলার আজাহার আলীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ফুলছড়ি উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. রিয়াজুল হক বাদি হয়ে ফুলছড়ি থানায় মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন, ডিলার আজাহার আলীর তিন ভাই মোজাম্মেল হক, আবদুল হাই, ও আব্দুল মোতাল্লেব এবং গুদামজাত করে রাখা বাড়ির মালিক মোকারম মৃধা ও শাহ আলম মিয়া। সবাই দক্ষিণ খাটিয়ামাড়ি গ্রামের বাসিন্দা।

বুধবার বিকালে ফুলছড়ি থানার ওসি মো. আব্দুল খালেক জানান, ডিলারসহ তার সহযোগীরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশ তৎপরতা অব্যাহত আছে।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম জানান, আজাহার আলীর ডিলারশিপ বাতিলের প্রক্রিয়া অব্যাহত আছে।

প্রসঙ্গত, পাচারের জন্য ওই কর্মসূচির স্থানীয় ডিলার আজাহার আলী উপজেলার ফজলুপুর ইউনিয়নের দক্ষিণ খাটিয়ামারী গ্রামের মোকারম মৃধার বাড়িতে ১৫৯ বস্তা ও শাহ আলম মিয়ার বাড়িতে ২৪ বস্তা চাল গুদামজাত করে রাখে। বিষয়টি জানতে পেরে সোমবার দিনগত রাত ১১টার দিকে স্থানীয় জনগণ চালের বস্তাগুলো আটক করে। খবর পেয়ে পুলিশসহ ইউএনও ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার বেলা ১২টার দিকে চালগুলো জব্দ করেন।

আরও পড়ুন- 

মিলারদের কারসাজিতে মোটা চালের কেজি ৪০ টাকা

নারী জেএমবি: কেউ স্বামীর প্ররোচনায়- কেউবা নিজেই

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম