ভিজিডি চাল আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৬, ০৯:৪৩আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ০৯:৪৩

কুড়িগ্রাম কুড়িগ্রামে দুস্থ নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি চাল আত্মসাতের মামলায় উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে ইউনিয়নের গুনাইগাছ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোখলেছুর রহমান চেয়ারম্যান থাকা অবস্থায় তার ইউনিয়নের দুস্থ নারীদের জন্য বরাদ্দকৃত চালের ১২ টন আত্মসাৎ করেন। এ অপরাধে ১৯৯৪ সালে দায়েরকৃত মামলায় জেলা জজ আদালত তাকে তিন বছরের সাজা ও ৮৮ হাজার আটশ  টাকা জরিমানা করেন। পরবর্তীতে মোখলেছুর রহমান হাইকোর্টে আপিল করলে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখে। এরই পরিপ্রেক্ষিতে রবিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমানকে আজ সোমবার জেলহাজতে পাঠানো হবে।

আরও পড়ুন:
মামলায় অগ্রগতি নেই, আশার আলো দেখছে না তনুর পরিবার

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম