ধরলার ভাঙন ঠেকানোর দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৬, ১৮:২৮আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৮:৩০

ধরলা নদীর ভাঙন রোধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসায় ধরলা নদীর ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরের এ মানববন্ধনে অংশ নেয় নদী তীরবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোগলবাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান বাবলু, মোগলবাসা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই, শিক্ষক রেজাউল করিম ও বেশ কয়েকজন শিক্ষার্থী। বক্তারা জানান, ধরলা নদীর তীব্র ভাঙনে প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। মোগলবাসা ইউনিয়নে গত এক সপ্তাহে তিন শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে মোগলবাসা বাজার, ইউনিয়ন কমপ্লেক্স, ঐতিহ্যবাহী মোগলবাসা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ভাঙন অব্যাহত থাকলে মোগলবাসা ইউনিয়ন মানচিত্র থেকে হারিয়ে যাবে।

/এআরএল/

আরও পড়ুন: 

‘তার সঙ্গে মতান্তর হতে পারে কিন্তু মনান্তর হবে না’

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান