বয়স্ক ভাতার কার্ড পেলেন লাঞ্ছিত হওয়া সেই বৃদ্ধ

নীলফামারী প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৬, ০৯:১৮আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ০৯:২০

বাচ্চু মামুদ

বয়স্ক ভাতার কার্ড চাওয়ায় ইউপি মেম্বারের হাতে লাঞ্ছিত হওয়া সেই বৃদ্ধ অবশেষে কার্ড পেলেন। তার নাম বাচ্চু মামুদ (৭৭)। তার বাড়ি নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের নগরবন গ্রামে।

উৎকোচ গ্রহণকারী চাঁদখানা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান ওই বৃদ্ধের পা-হাত ধরে ক্ষমা চেয়েছেন এবং উৎকোচের টাকা ফেরত দিয়েছেন। 

কিশোরীগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনিমুন আকতার জানান, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি সমাজসেবা অধিদফতরের  মহাপরিচালকের নজরে আসে। এরপর তিনি দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

সোমবার সকালে বৃদ্ধ বাচ্চু মামুদকে তার বাড়ি হতে উপজেলা সমাজ সেবা অফিসে নিয়ে এসে বয়স্ক ভাতার কার্ড তৈরি করে (কার্ড নম্বর ৬২৭১) দেওয়া হয়।

কার্ড হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। বলেন, ‘সাংবাদিকদের লেখনি যে কারেন্টের মতো কাজ করে আজ তার বাস্তব প্রমাণ পেলাম।’ 

আর ইউপি সদস্য লুৎফর রহমান তার ভুল স্বীকার করে বলেন, ‘মানুষ জীবনে ঠেকে খেখে। আমি আজ শিখলাম।’

প্রসঙ্গত, পাঁচ হাজার টাকা ঘুষ দিয়েও চার বছরেও বয়স্ক ভাতার কার্ড পাননি বৃদ্ধ বাচ্চু মামুদ। কার্ড না পেয়ে টাকা ফেরত চাইতে গেলে ইউপি মেম্বার ওই তাকে থাপ্পড় মারে। এ ঘটনায় ওই বৃদ্ধ রবিবার (১৩ নভেম্বর) কিশোরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। এরপর এ খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম