গাইবান্ধায় ২ সদস্য পদের ভোটগ্রহণ স্থগিত

গাইবান্ধা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৬, ১০:৪০আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১০:৪০

গাইবান্ধায় ২ সদস্য পদের ভোটগ্রহণ স্থগিত গাইবান্ধায় জেলা পরিষদ নির্বাচনে ৮ ও ১০ নং ওয়ার্ডের সাধারণ সদস্য (পুরুষ) পদে দুই প্রার্থীর বৈধ্যতা নিয়ে সন্দেহ থাকায় ভোট গ্রহণ স্থগিত রয়েছে। সংশ্লিষ্ট দুই ওয়ার্ডের দুই কেন্দ্রে তাদের পদের ভোট বন্ধ রয়েছে। তবে সেখানে সাধারণ সদস্য পদ ছাড়া চেয়ারম্যান ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোটগ্রহণ চলছে।  

সাধারণ সদস্য পদের ভোট স্থগিত হওয়া কেন্দ্র দুটি হলো সাদুল্যাপুর উপজেলার কান্তনগর বিণয় ভূষন উচ্চ বিদ্যালয় (৮ নং ওয়ার্ড) এবং গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (১০ নং ওয়ার্ড) ভোট কেন্দ্র।

জেলা নির্বাচন অফিসার মো. শাহিনুর রহমান প্রমাণিক বিষয়টি নিশ্চিত করে জানান, সাদুল্যাপুর উপজেলার ৮নং ওয়ার্ডের সদস্য পদের প্রার্থী তাহেদুল ইসলাম তৈহিদ (ঘুড়ি) প্রতিকে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি ঋণ খেলাপী হওয়ায় যাচাই-বাছাই করে তার প্রার্থীতা বাতিল করা হয়। এরপর তিনি উচ্চ আদালত থেকে বৈধ প্রার্থিতার কাগজপত্র দাখিল করেন।

তিনি আরও জানান, গোবিন্দগঞ্জ উপজেলার ১০ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মুসফিকুর রহমান চৌধুরী (উজ্জল) একজন সরকারি ডিলার। মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে তিনিও উচ্চ আদালতের আদেশে বৈধ প্রার্থিতার কাগজপত্র জমা দেন। কিন্তু তাদের প্রার্থীর বৈধ্যতার বিষয়টি সন্দেহ হওয়ায় উচ্চ আদালতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপিল করা হয়। আপিলের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত আগামী ৫ জানুয়ারি শুনানির দিন ধার্য্য করেন।

এ কারণে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক আবদুস সামাদ দুই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন। এ সংক্রান্ত গণ বিজ্ঞপ্তি দুটি কেন্দ্রে দেওয়া হয়েছে। তবে আপিল শুনানির পর দুই কেন্দ্রে পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

সাদুল্যাপুর উপজেলার কান্তনগর বিণয় ভূষন উচ্চ বিদ্যালয়ের দায়িত্বরত প্রিজাইটিং অফিসার মো. ইউসুব আলী জানান, সাধারণ সদস্য পদ ছাড়া চেয়ারম্যান ও সংরক্ষিত নারী সদস্য পদে এ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে।

এদিকে, জেলার ১৫ কেন্দ্রে নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার সাত উপজেলা ১১১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।  এ নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রাথী, সদস্য পদে ৬৮ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন- 


‘অজ্ঞাত এক ব্যক্তি বাসায় এসে গ্রেনেড বানিয়েছে’

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম