দিনাজপুরের নবাবগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আজ শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টার দিকে নবাবগঞ্জ উপজেলার রানীপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের এখনও পরিচয় পাওয়া যায়নি।
নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম আজাদ জানান, সকালে ওই এলাকায় দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া বাবলু এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন জন নিহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো অপসারণ করার কাজ চলছে।
আরও পড়ুন-
বাংলাদেশ থেকে ২৪১৫ ‘নাগরিক’ ফেরত নেবে মিয়ানমার
ডিসিসির অনুমতি ছাড়াই সড়কে ইস্পাতের ডিভাইডার
/এফএস/







