কুড়িগ্রামে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স বুধবার

কুড়িগ্রাম প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৭, ১২:৫৮আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১৩:০৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (০৪ জানুয়ারি) কুড়িগ্রাম স্টেডিয়ামে সমবেত জনসাধারণের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন। মঙ্গলবার কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো.নুরুল আমিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভিডিও কনফারেন্সে বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষাপটে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর এ ভিডিও কনফারেন্সে রংপুর বিভাগের অন্যান্য জেলা ছাড়াও কুড়িগ্রামের ৮৭৬টি ভেন্যুতে প্রায় সাড়ে চার লাখ মানুষ অংশ নেবে।
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, মূল ভেন্যু কুড়িগ্রাম স্টেডিয়াম ছাড়াও জেলার ৯টি উপজেলায় প্রধানমন্ত্রীর এ ভিডিও কনফারেন্স সাধারণ জনগণকে সরাসরি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের