দিনাজপুরে পুলিশের মামলায় সরকারি কৌঁসুলি কারাগারে

দিনাজপুর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৭, ১৪:২৮আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১৪:২৮

কারাগার দিনাজপুরের খানসামায় কলেজ জাতীয়করণে হরতাল কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশের দায়ের করা মামলায় দিনাজপুর জজ কোর্টের জিপি (সরকারি কৌঁসুলি) অ্যাড. মীর ইউসুফ আলীকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়। ইউসুফ আলী খানসামা উপজেলার সহজপুর গ্রামের বাসিন্দা।
বুধবার সকালে অ্যাড. মীর ইউসুফ আলী পুলিশের দায়ের করা মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ।
গত ৮ জানুয়ারি রবিবার খানসামা ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন করে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী। পরে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিআরশেল ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে পাঁচজন পুলিশসহ প্রায় ২৫ জন আহত হয়।

এই ঘটনায় খানসামা থানার এসআই দুলাল উদ্দিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ৪১ জনের নামসহ অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এই মামলায় জিপি মীর ইউসুফ আলীকে ৯নং আসামি করা হয়। একই ঘটনায় খানসামা থানার এসআই জ্বালাও পোড়াও আইনে ৩৭ জনের নামসহ অজ্ঞাত আরও ৬ শত ব্যক্তিকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন। এই মামলায় মীর ইউসুফ আলীকে ৩নং আসামি করা হয়।
/আরএইচ/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের