এমপি লিটন হত্যা: জামায়াতের আরও ২ কর্মী কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৭, ১৮:৩৫আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৮:৩৫

নিহত এমপি লিটন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার আরও দুই জামায়াত কর্মীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

ওই দুই জামায়াত কর্মী হলেন শফিউল ইসলাম (৩৮) ও ছামিউল ইসলাম (৩৫। মঙ্গলবার গভীর রাতে সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের খামার পাঁচগামী ও বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ আদর্শপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক  দুজন জামায়াতের সক্রিয়কর্মী। গোপন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। লিটন হত্যা মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এমপি লিটনের প্রকৃত খুনিদের শনাক্তসহ তাদের গ্রেফতার করতে চৌকস পুলিশ অফিসাররা দিনরাত তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত পুলিশ অন্তত ৮০ জনকে আটক করেছে। আটকদের মধ্যে ১০ জনকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ। কয়েকজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

/বিটি/

আরও পড়ুন:

নিখোঁজ চার নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়? 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম