ওসি কুনিও হত্যা: পাঁচ মাস আগে কাপড় ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নেয় জঙ্গিরা

রংপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৭, ১৫:৩৭আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৫:৩৭

স্পেশাল জজ আদালত রংপুরে জাপানি নাগরিক ওসি কুনিওকে হত্যার প্রায় পাঁচ মাস আগে জঙ্গিরা নগরীর নুরপুর এলাকায় বাসা ভাড়া নেয়। কাপড়ের ব্যবসায়ী পরিচয়ে ওই বাসায় ওঠে তারা। জাপানি নাগরিক হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার সময় বাসার মালিক আব্দুল আজিজ এই তথ্য জানিয়েছেন।   

রংপুরে জাপানি নাগরিক ওসি কুনিও হত্যা মামলায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণ ও তাদের জেরা বুধবার (২৫ জানুয়ারি) শেষ হয়েছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ৫ ফেরুয়ারি পর্যন্ত পরবর্তী সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত।

রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে আজ বুধবার এই তারিখ নির্ধারণ করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার আসামি জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীনের পাঁচ সদস্য জঙ্গি মাসুদ রানা, এছাহাক আলী, সাখাওয়াত হোসেন, লিটন ও আবু সাঈদকে আদালতে আনা হয়। বেলা ১১টায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

আদালতে জবানবন্দি দেওয়ার সময় সাক্ষী আব্দুল আজিজ বলেন, ঘটনার প্রায় ৫ মাস আগে আসামিরা রংপুর নগরীর নুরপুর এলাকায় তার বাসা ভাড়া নেয়। জঙ্গিরা সবাই কাপড়ের ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নেয়। তিনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা জঙ্গি মাসুদ রানা, এছাহাক আলী, সাখাওয়াত হোসেন, লিটন ও আবু সাঈদকে দেখিয়ে জানান এরা সবাই তার বাসায় থাকতো। এদের মধ্যে কেউ কেউ একটি অটোরিকশা চালাতো। এ জন্য তারা একটি অটো রিকশা কিনেছে বলেও তাকে (আব্দুল আজিজকে) জানায়। পাঁচ জঙ্গিকে আদালতে আনা হয়

তিনি আরও জানান ওই বাসায় জঙ্গি সাদ্দাম ও সাখাওয়াতের স্ত্রী পরিচয়ে দুই নারী দুই সন্তান নিয়ে থাকতো। তারা যে জঙ্গি সে বিসয়টি তিনি জানতে পারেননি। তবে জাপানি নাগরিককে গুলি করে হত্যার ঘটনায় ৫ জঙ্গিকে পুলিশ গ্রেফতার করলে তিনি থানায় গিয়ে তাদের শনাক্ত করেন।

আব্দুল আজিজ বলেন, ‘এরাই কাপড় ব্যবসায়ী পরিচয় দিয়ে জঙ্গি তৎপরতা চালাচ্ছে জানতে পারলে পুলিশকে জানাতাম।’

এ ছাড়াও আরও চার সাক্ষী বুধবার আদালতে সাক্ষ্য দেন। তারা হলেন- নিহত জাপানি নাগরিক ওসি কুনিও’র দোভাষী কাজী ইবনে নুর অন্ত , যেখানে তাকে হত্যা করা হয়েছিলো সেই আলুটারী গ্রামের নুর জাহান বেগম ও নুর ইসলাম এবং যে দোকান থেকে জঙ্গিরা অটোরিকশা কিনেছিল সেই দোকানদার জসিম উদ্দিন। তিনিও কাঠ গড়ায় দাঁড়ানো পাঁচ জঙ্গিকে দেখিয়ে এদেরকে তিনি তার দোকানে বেশ কয়েকবার আসতে দেখেছেন বলে জবানবন্দিতে জানান।

সাক্ষ্যগ্রহণ শেষে মামলা পরিচালনাকারী বিশেষ পিপি রথীশ চন্দ্র অ্যাডভোকেট এসব তথ্য জানান। উল্লেখ্য ২০১৫ সালের ৩ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারী গ্রামে রিকশায় করে নিজের ঘাসের খামারে যাওয়ার সময় দুবৃর্ত্তরা জাপানি নাগরিক ওসি কুনিওকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে জেএমবির জঙ্গি মাসুদ রানা গ্রেফতার হওয়ার পর জেএমবির জঙ্গিরাই জাপানি নাগরিককে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে মাসুদ রানা ছাড়াও আরও চার জঙ্গি পুলিশের হাতে গ্রেফতার হয়। তদন্ত শেষে পুলিশ আট জঙ্গির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

/এফএস/ 

আরও পড়ুন- 


আমার কোনও দুঃখ নাই, কষ্ট নাই: জন্মদিনে অর্থমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের