দিনাজপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা!

দিনাজপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৭, ১০:৩৭আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১০:৪০

ধর্ষণ দিনাজপুরে বিরলে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ওই শিশুটিকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

নির্যাতনের শিকার ওই শিশুর বাড়ি বিরল উপজেলার তেঘড়া মহেশপুর গ্রামে। ওই শিশুর বাবা জানায়, শনিবার বিকালে অন্যান্য শিশুদের সঙ্গে তার বাচ্চাও খেলা করছিল। এ সময় পার্শ্ববর্তী এলাকার বিমল দাস নামে একজন তার বাচ্চাকে ডেকে নিয়ে যায়। পরে জঙ্গলের মধ্যে তার বাচ্চাটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি সেখান থেকে পালিয়ে এসে তার মাকে ঘটনা জানায়। পরে তিনি বাড়িতে এসে বাচ্চাটিকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছে, বাচ্চাটির শরীরে নির্যাতনের চিহ্ন পেয়েছেন তারা।

এ ব্যাপারে বিরল থানার ওসি আব্দুল মজিদ জানান, ঘটনা জানার পরপরই তারা অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করেছেন। তবে এখন পর্যন্ত শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনও মামলা দায়ের করা হয়নি।

/এফএস/

আরও পড়ুন- 

বস্তিতে আগুন-উচ্ছেদ: রাজধানীতে এক বছরে লাখো উদ্বাস্তু!

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের