রংপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে স্কুলশিক্ষককে পেটানোর অভিযোগ

রংপুর প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৪

আহত স্কুলশিক্ষক বিপুল চন্দ্র বর্মন রংপুরের বিপুল চন্দ্র বর্মন নামে এক সহকারী শিক্ষককে পিটিয়ে গুরতর আহত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন ও তার ক্যাডারদের বিরুদ্ধে। শিক্ষক বিপুল চন্দ্রকে আহত অবস্থায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার বুজরুক সন্তোষপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মিঠাপুকুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেনি পুলিশ। তবে ওসি মোজাম্মেল হোসেন জানিয়েছেন, মামলাটি রেকর্ড করার প্রক্রিয়াধীন আছে।

পুলিশ ও স্বজনরা জানিয়েছে, বিপুল মিঠাপুকুর উপজেলার বুজরুক সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং স্কুল পরিচালনা কমিটির সদস্য। ওই স্কুলের গর্ভনিং বডির সভাপতি বালুয়ামাসিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন ক্ষমতাসীন দলের প্রভাব খাঁটিয়ে স্কুলটিতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় বিপুলকে শায়েস্তা করার হুমকি দেন বোরহান উদ্দিন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিপুল স্কুলের কাজ সেরে পার্শ্ববর্তী বুজরুক সন্তোষপুর বাজারে এলে আওয়ামী লীগ নেতা বোরহানের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী জাহাঙ্গীর , হালিম , জবেদ আলীসহ কয়েকজন অতর্কিতভাবে বিপুলের ওপর চড়াও হয়ে তাকে বেদম মারধর করে। পরে ঘটনাস্থল ত্যাগ করার সময় বোরহান তাকে হুমকি দেয়, হিন্দুদের এখানে কোনও স্থান নেই। বেশি বাড়াবাড়ি করলে পরিণাম আরও ভয়াবহ হবে।
পরে বাজারের লোকজন শিক্ষক বিপুল চন্দ্রকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন।

শিক্ষক বিপুল সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ নেতা বোরহানের অন্যায় আবদার এবং অনিয়মের প্রতিবাদ করায় তাকে পিটিয়ে আহত করা হয়েছে।

ওই শিক্ষকের মা বিন্দু বালা , শাশুড়ি ভারতী রানী , ভাতিজা কৃষ্ণ কুমার অভিযোগ করেন, এভাবে একজন শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে আহত করার পরেও তাকে এখনও গ্রেফতার করা হয়নি। আমরা সংখ্যালঘু বলেই এভাবে নির্যাতন করার সাহস পেয়েছে তারা। তারা সবাই দায়ীদের গ্রেফতার করে বিচার দাবি জানান।

বিপুল চন্দ্র আরও জানান, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে তিনি মিঠাপুকুল থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন।

মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, লিখিত অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে মামলা রেকর্ড করার প্রক্রিয়াধীন আছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের