প্রধানমন্ত্রীর নিজস্ব চিন্তায় তৈরি কমিউনিটি ক্লিনিক: সংস্কৃতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৪১

প্রধানমন্ত্রীর নিজস্ব চিন্তায় তৈরি কমিউনিটি ক্লিনিক: সংস্কৃতিমন্ত্রী সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজস্ব চিন্তা থেকে কমিউনিটি ক্লিনিক তৈরি করেছেন।’ তিনি বলেন,‘ মানুষ এখন আর অন্ন, বস্ত্র বাসস্থান ও চিকিৎসা নিয়ে ভাবে না। দেশ এখন উন্নয়নে একধাপ এগিয়ে।’

বুধবার বিকাল ৪টার দিকে নীলফামারী জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নে আরও একটি কমিউনিটি ক্লিনিকের নতুন ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধনের সময় সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, ‘দেশের সার্বিক উন্নয়নসহ গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলশভাবে কাজ করে যাচ্ছে।’

স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের ১৪ লাখ টাকা ব্যয়ে কমিউনিটি ক্লিনিকের ভবন নির্মাণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুল রশিদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোসফিকুল ইসলাম রিন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, চড়াইখোলা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানসহ আরও অনেকে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সংস্কৃতিমন্ত্রী জেলা সদরের চওড়াবড়গাছা ইউনিয়নে আব্দুস সাত্তার কমিউনিটি ক্লিনিকের নতুন ভবনের উদ্ধোধন করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের