বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

নীলফামারী প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৫

বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন নীলফামারীর উত্তরা ইপিজেড পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের প্রতিনিধিরা। এ সময় ঢাকায় নিযুক্ত ইইউ- এর রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়ন খুশি। বাংলাদেশের সঙ্গে চলমান বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে ইউরোপীয় ইউনিয়ন আগ্রহ প্রকাশ করেছে।’

বুধবার বেলা সাড়ে ১১টায় উত্তরা ইপিজেডের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

সভায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। ইইউ বাংলাদেশকে সব পণ্য রফতানিতে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা দিচ্ছে।’

মন্ত্রী জানান, ২০২১ সালে দেশের রফতানি ৬০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এর ৫০ বিলিয়ন মার্কিন ডলার আসবে তৈরি পোশাক থেকে।প্রধানমন্ত্রী ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় ১০০টি স্পেশাল ইকোনমিক জোন ঘোষণা করেছেন। এগুলোর উন্নয়ন কাজ চলছে।

উত্তরা ইপিজেড পরিদর্শন শেষে দুপুরে দলটি দিনাজপুরে খানসামা উপজেলার কমিউনিটি ক্লিনিক, বিকালে দিনাজপুর সদরের মাশিমপুর লিচু বাগান ও রামসাগর পরিদর্শন করেন।

তারা আগামীকাল দিনাজপুরের কান্তজি মন্দির, পঞ্চগড়ের রৌশনপুর কাজি অ্যান্ড কাজি টি গার্ডেন পরিদর্শন করবেন।

শুক্রবার সকালে প্রতিনিধি দল দিনাজপুরের রাজবাটি ও চিরিরবন্দরের সুগন্ধি কাটারীভোগ ধানের ক্ষেত পরিদর্শন শেষে বিকালে সৈয়দপুর থেকে বিমানে ঢাকা ফিরবেন।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম