‘ফিন্যান্সিয়াল ওভারসাইট কমিটি’র পরামর্শ সভা উদ্বোধন করলেন স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৪, ১৯:০০আপডেট : ০৮ মে ২০২৪, ১৯:০০

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের শপথকক্ষে সংসদ সচিবালয়ের অনুকূলে অর্থ বিভাগের এসপিএফএমএস কর্মসূচির আওতায় ও ইউরোপীয় ইউনিয়নের কারিগরি সহযোগিতায় ‘স্ট্রেনদেনিং অ্যাকটিভিটিস অব ফিন্যান্সিয়াল ওভারসাইট কমিটির পরামর্শ সভা’র উদ্বোধন করেন।

বুধবার (৮ মে) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ পরিচালক মো. তারিক মাহমুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সেশনে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। সূচনা বক্তব্য দেন ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশনের হেড অব সেক্টর এনরিকো লরেঞ্জো। প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউরোপীয় ইউনিয়নের কি এক্সপার্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহম্মেদ এমপি, সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদ এমপি এবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন। এই কনসালটেশন সভায় ফিন্যান্সিয়াল ওভারসাইট কমিটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যরা মতবিনিময় করেন। 

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেন, জাতীয় সংসদকে অধিকতর কার্যকর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, সংসদ সদস্যদের সংসদে কার্যকর ভূমিকা রাখার জন্য আইন ও সংসদ বিষয়ে বিশেষজ্ঞ লোকবলের প্রয়োজন রয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি,  পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে আব্দুল মোমেন এমপি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এমপি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি টিপু মুনশি এমপি, লতিফ সিদ্দিকী এমপি, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সেশনে উপস্থিত ছিলেন।

 

/ ইএসইচ/ এপিএইচ/
সম্পর্কিত
দায়িত্ব বাস্তবায়নে সংসদ সদসস্যদের কার্যপ্রণালী বিধির জ্ঞান থাকা আবশ্যক: স্পিকার
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রীকে সমর্থনের আহ্বান 
জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ আজ সমৃদ্ধ রাষ্ট্র হতো: স্পিকার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম