বগুড়ায় স্ত্রীকে নির্যাতনের মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে

বগুড়া প্রতিনিধি
২৭ মার্চ ২০১৭, ১৯:৫৩আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৯:৫৩

বগুড়ায় স্ত্রীকে নির্যাতনের মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে

বগুড়ায় যৌতুকের দাবিতে স্ত্রী লাভলী সুলতানাকে নির্যাতনের মামলায় আবদুর রউফ (২৬) নামে পুলিশের এক কনস্টেবলকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার বিকালে চতুর্থ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আহসান হাবিব তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

এজাহার ও আদালত সূত্র জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলার উত্তর শাহপাড়ার ইউনুস আলীর ছেলে আবদুর রউফ রাজশাহী রেঞ্জের আওতায় সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল (নং-১২৮৬) হিসেবে কর্মরত। তিনি ২০১৪ সালের ২৮ আগস্ট দেড় লাখ টাকা মোহরানায় শেরপুর উপজেলার খানপুরের দশশিকা গ্রামের আবদুর রউফের মেয়ে লাভলী সুলতানাকে বিয়ে করেন। তাদের রাফি নামে এক বছরের ছেলে রয়েছে। পুলিশ কনস্টেবল আবদুর রউফ স্ত্রী লাভলীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। বাপের বাড়ি থেকে যৌতুক এনে দিতে না পারায় প্রায়ই তিনি লাভলীর ওপর নির্যাতন চালাতেন। এক পর্যায়ে গত বছরের ৩০ ডিসেম্বর লাভলীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বাধ্য হয়ে লাভলী বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিকে  স্বশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে নির্দেশ দেন। সোমবার বিকালে তিনি আদালতে হাজির হয়ে জামিন চাইলে মাজিস্ট্রেট তা নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।

বাদী পক্ষে অ্যাডভোকেট আবদুর রশিদ এবং আসামি পক্ষে অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, লুৎফে গালিব আল মৃদুল ও মোজাম্মেল হক শুনানি করেন।

/জেবি/

আরও পড়তে পারেন: বগুড়ায় পিকনিকের গাড়ি থেকে আট হাজার পিস ইয়াবা উদ্ধার

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান