শিশু ধর্ষণ চেষ্টা মামলার মূল আসামিকে গ্রেফতার করতে আদালতে আবেদন

গাইবান্ধা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৭, ১০:২৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১০:২৫

গাইবান্ধা জেলা গাইবান্ধার সাঘাটা উপজেলায় শিশু ধর্ষণ চেষ্টা মামলার মূল আসামি নজরুল ইসলামের বদলে রিকশাচালক মোজাফফর রহমান কারাভোগের ঘটনায় মূল আসামিকে গ্রেফতারের জন্য  আবেদন করেছেন বাদীপক্ষের আইনজীবী। সোমবার বাদীপক্ষের আইনজীবী আবু বকর সিদ্দিক ছানা গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই আবেদন করেন।

তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিকালে আদালতের বিচারক রাশেদা সুলতানা শুনানি করেন। শুনানিতে তিনি বিষয়টি পরবর্তীতে গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান।

আইনজীবী আবু বকর সিদ্দিক ছানা বাংলা ট্রিবিউনকে বলেন, সাঘাটা উপজেলার একটি ধর্ষণ মামলার মূল আসামি নজরুল ইসলাম। আসামির বড় ভাই মজনু মিয়া তার বদলে মোজাফফর রহমান নামে এক ব্যক্তিকে নজরুল সাজিয়ে গত ১০ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাই ঘটনাটি যাতে ভিন্নখাতে প্রবাহিত না হয়, সেজন্য মূল আসামিকে গ্রেফতারের জন্য আদালতে আবেদন করেছি।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সাঘাটা উপজেলার নলছিয়া গ্রামে এক শিশুকে (৮) একই গ্রামের নজরুল ইসলাম (৩৫) ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নজরুলকে একমাত্র আসামি করে ২০১৬ সালের ৬ জানুয়ারি গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শেষে ২৯ মার্চ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। এরপর আদালত নজরুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তখন থেকে নজরুল পলাতক।

মামলার বাদী বলেন, ‘আমি নজরুল ইসলামকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করি। কিন্তু নজরুলের বড় ভাই মজনু মিয়া মামলা থেকে ভাইকে বাঁচানোর জন্য মোজাফফরকে ফাঁসিয়েছেন।’

এ বিষয়ে গাইবান্ধা কারাগারের জেলার আবু নূর মো. রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১০ এপ্রিল নজরুল নামে কারাগারে আসেন মোজাফফর। কারাগারে নেওয়ার সময় তিনি নাম পরিচয়ে নজরুল বলেছেন। তবে তিনি নজরুল নাকি মোজাফফর তা আদালত দেখবে।’

/বিএল/

এ সংক্রান্ত আগের খবর:
আসামি বাইরে, কারাগারে নিরপরাধ!

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের