বুড়িমারী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

লালমনিরহাট প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৭, ০৭:১১আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ০৭:১৪

লালমনিরহাট লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্ত থেকে এক বাংলাদেশি রাখালকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তার নাম আব্দুর রহিম। শনিবার ভোরে উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ।  

আটক আব্দুর রহিম পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কামারহাট এলাকার বাসিন্দা।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ব্যাপারে বিএসএফকে কড়াপ্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে উপজেলার বুড়িমারী সীমান্তের মেইন পিলার ৮৪২-এর ৫ নম্বর সাব পিলার সীমান্তের ওপারে গিয়ে বাংলাদেশি আব্দুর রহিমসহ কয়েকজন গরু পারাপারকারী রাখাল ভারত থেকে গরু আনতে যায়। এ সময় চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে আব্দুর রহিমকে আটক করলেও বাকিরা পালিয়ে চলে আসে।

/এমডিপি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক