বগুড়ায় পুলিশের এসআইসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বগুড়া প্রতিনিধি
০৯ মে ২০১৭, ১৯:৪৪আপডেট : ০৯ মে ২০১৭, ১৯:৪৪

বগুড়া বগুড়ার সারিয়াকান্দিতে ডিবি পুলিশের সোর্স সন্দেহে শিহাব উদ্দিন নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় পুলিশের এসআইসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। জুডিশিয়াল তদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকালে তৃতীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু রায়হান এ পরোয়ানা জারি করেন। এছাড়াও তিনি সারিয়াকান্দি থানার ওসিকে ওয়ারেন্ট তামিল করতে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন সারিয়াকান্দি থানার এসআই নয়ন কুমার, আন্দরবাড়ির শাহাদুল হোসেন ও মোত্তালেব এবং মন্ডলবাড়ি গ্রামের আপেল।

জানা গেছে, ডিবি পুলিশের সোর্স সন্দেহে মাদক ব্যবসায়ীরা গত ৪ মার্চ রাতে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি মাঠে শিহাবকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় শিহাবের বাবা গোসাইবাড়ির সাইফুল ইসলাম গত ১২ মার্চ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু রায়হানের আদালতে এসআই  নয়নসহ তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেন। বিচারক শুনানি শেষে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

এদিকে আদালতের নির্দেশে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবীব গত ১৭ মার্চ সারিয়াকান্দিতে সরেজমিন তদন্ত করেন। এরপর তিনি গত ৩ মে বগুড়ার তৃতীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার তদন্ত রিপোর্ট দাখিল করেন। তদন্ত রিপোর্টে তিনি উল্লেখ করেছেন, থানার এসআই নয়ন কুমারসহ চার আসামির বিরুদ্ধে পেনাল কোডের ৩২৩/৩২৪/৩০৭/১১৪/১০৯ ধারার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত মঙ্গলবার চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এছাড়া ওয়ারেন্ট তামিল করতে সারিয়াকান্দি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

সারিয়াকান্দি থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, তিনি আদালতের নির্দেশের কথা শুনেছেন। বিকাল পর্যন্ত এ সংক্রান্ত কোনও কাগজ হাতে পাননি। পেলে নির্দেশ পালন করবেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের