লালমনিরহাটে ধরলার পানিতে ডুবে শিশু নিহত, নিখোঁজ ৩

লালমনিরহাট প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৭, ২৩:৫২আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ০০:৫০

লালমনিরহাট জাতীয় কবরস্থানে দাফন করা হয় নাজিম হোসেনকে (ছবি- প্রতিনিধি)

লালমনিরহাটের সদর উপজেলায় আশ্রয়ের সন্ধানে যাওয়ার সময় ধরলা নদীর পানিতে ডুবে নাজিম হোসেন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নাজিমের মাসহ তিনজন নিখোঁজ রয়েছেন। রবিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কুলাঘাটের পশ্চিম বরুয়া এলাকায় এ ঘটনা ঘটে। লালমনিরহাটের জেলা প্রশাসক শফিউল আরিফ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নাজিম কুলাঘাটের পূর্ব বরুয়া এলাকার রবিউল ইসলামের ছেলে। নিখোঁজ তিনজন হলেন- রবিউল ইসলামের স্ত্রী নাজমা খাতুন (২২), নাজমা খাতুনের চাচাতো বোনের স্বামী মোজাম্মেল হোসেন (৪৫) এবং মোজাম্মেল হোসেনের ছেলে আলিফ হোসেন (৭)।

লালমনিরহাট কুলাঘাট ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস আলী জানান, আজ (রবিবার) সন্ধ্যার আগে কুলাঘাটের পূর্ব বরুয়া  এলাকা থেকে নাজমা খাতুন, নাজিম হোসেন, মোজাম্মেল হোসেন ও আলিফ হোসেন হাটা পথে আশ্রয়কেন্দ্রের সন্ধানে যাচ্ছিলেন। হঠাৎ তারা ধরলার পানিতে ডুবে যায়। এতে চারজনই নিখোঁজ হন। পরে নাজিমের লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।  তবে অপর তিনজনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।

জেলা প্রশাসক শফিউল আরিফ বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল পাঠানো হয়েছে। নাজিম হোসেনের লাশ লালমনিরহাট জাতীয় কবরস্থানে দাফন করা হয়েছে।’

/এমএ/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম