গোবিন্দগঞ্জে দুটি বাঁধে ধস, আতঙ্কে ৫০ গ্রামের মানুষ

গাইবান্ধা প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৭, ১১:৪৪আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১১:৪৪

গাইবান্ধায় বন্যায় প্লাবিত ঘরবাড়ি পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া ও বাঙালি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুটি জায়গায় ধস দেখা দিয়েছে। ফলে ৫০ গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চর বালুয়ায় দুটি জায়গা ও হাওয়াখানায় এ ধস দেখা দেয়। ইতোমধ্যে জায়গা দুটির ১০০ মিটার করে অংশ ধসে যায়। বাঁধে ধস দেখে স্থানীয় লোকজন তা রক্ষার চেষ্টা করেন। পরে পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর সদস্যরা বাঁধ মেরামত শুরু করেন। 

এর আগে, বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের রঘুনাথপুর পয়েন্টে বাঁধ ১০০ মিটার ধসে যায়। পরে সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ড বাঁধের ধস ঠেকাতে বালুর বস্তা ফেলে নিয়ন্ত্রণে আনেন। 

এদিকে, এ বাঁধ দুটি ধসে গেলে নতুন করে অন্তত আরও পাঁচ ইউনিয়নের ৫০ গ্রাম প্লাবিত হবে। এ কারণে এসব এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ধসে যাওয়া অংশ মেরামতের কাজ করছে সেনাবাহিনীর বিশেষ টিম। আশা করা হচ্ছে বাঁধের ধস নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

/বিএল/

আরও পড়ুন:
বন্যায় রাজশাহী বিভাগে ৫৬৪ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া বন্ধ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ