১৪ দিন পর দিনাজপুরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু

দিনাজপুর প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৭, ১৫:৪৭আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৫:৪৭

বাংলাদেশ রেলওয়ে বন্যার কারণে টানা ১৪ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেন যোগাযোগ শুরুর খবরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তবে এখনও বন্ধ রয়েছে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের সঙ্গে রেল যোগাযোগ।

গত ১৩ আগস্ট বন্যার পানির স্রোতে রেললাইনের মাটি ও পাথর সরে গিয়ে দিনাজপুরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ে প্রকৌশল বিভাগ জেলার কাউগা ও চিরিরবন্দর এলাকায় রেললাইন মেরামত করে ট্রেন চলাচলের উপযোগী করে।

আজ রবিবার (২৭ আগস্ট) সকালে যাত্রী নিয়ে কমিউটার (ডেম্যু) ট্রেন দিনাজপুর রেলওয়ে স্টেশনে পৌঁছার মাধ্যমে দিনাজপুরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়। পরে ওই ট্রেনটি যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

দিনাজপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুল হানিফ জানান, বন্যার ফলে দিনাজপুর রেলওয়ের আওতাধীন ২০০ কিলোমিটার রেললাইনের মধ্যে প্রায় ১৬ কিলোমিটার রেললাইনের মাটি ও পাথর সরে যায়। পরে মেরামতের মাধ্যমে চিরিরবন্দর ও কাউগা রেললাইনের মেরামত করা হয়েছে। ঈদের আগেই মানুষজন সুষ্ঠুভাবে চলাচল করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দিনাজপুর রেলওয়ে স্টেশন সুপারিটেনডেন্ট গোলাম মোস্তফা জানান, দিনাজপুরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের ট্রেনলাইনে এখনও ট্রেন চলাচল শুরু হয়নি। কাজ চলছে, ঈদের পর চালু হতে পারে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- নো-ম্যানস ল্যান্ডে রোহিঙ্গাদের কান্না

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী