গাইবান্ধায় এক লাখ তাল গাছের চারা রোপণ

গাইবান্ধা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৪

গাইবান্ধায় এক লাখ তাল গাছের চারা রোপণ গাইবান্ধা জেলায় একসঙ্গে এক লাখ তালের বীজ ও চারা রোপন করা হয়েছে। বুধবার সকালে গাইবান্ধা শহরের কুটিপাড়া এলাকায় ঘাঘট নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে আনুষ্ঠানিকভাবে রোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।

জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল বলেন, ‘ব্জ্রপাত, নদী ভাঙন, মাটির ক্ষয় রোধ ও  প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তাল গাছের বংশবৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাল গাছের চারা রোপণ করা হচ্ছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম সাদিকুর রহমান, কৃষি সমাপ্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আ কা মো. রুহুল আমীন। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এদিকে, জেলার সাত উপজেলা শহর ও ইউনিয়ন পর্যায়েও সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত স্কুল-কলেজ, সরকারি ও বেসরকারী সংগঠনে তাল গাছের চারা রোপন করা হয়েছে।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালোবাসার মানুষ চান, কিন্তু ভালোবাসা এলে ভয় পান?
ভালোবাসার মানুষ চান, কিন্তু ভালোবাসা এলে ভয় পান?
২৪  ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২ জনের, হাসপাতালে ভর্তি ৬৭১
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২ জনের, হাসপাতালে ভর্তি ৬৭১
জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার
জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক