যৌতুকের দাবিতে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

গাইবান্ধা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৮

গাইবান্ধা জেলা

যৌতুকের না দেওয়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের এক গৃহবধূকে মারধরের পর গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।  তার স্বামী আজিজুল ইসলাম শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে এ হত্যা চালায়। নির্যাতনের শিকার গৃহবধূ নাজমা আক্তার গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনার পরপরই স্বামী আজিজুল হক পালিয়ে যায়। 

নাজমার পরিবারের সদস্যদের অভিযোগ,বাবা মা হারা নাজমা এক সময় ঢাকায় পোশাক কারখানায় কাজ করতো। বেশ কিছুদিন আগে নেত্রকোনার আজিজুলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর নির্যাতনের কারণে নাজমা স্বামীকে ছেড়ে গোবিন্দগঞ্জের সোনাইডাঙ্গা গ্রামে মামার বাড়িতে আশ্রয় নেয়। শনিবার গভীর রাতে আজিজুল ঘরের বেড়া ভেঙে নাজমাকে বাড়ির বাইরে বের করে তার গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় উপর্যুপুরি ছুরিকাঘাত করে। এক পর্যায়ে নাজমা মাটিতে লুটিয়ে পড়লে আজিজুল পালিয়ে যায়। টের পেয়ে আশপাশের লোকজনের সহায়তায় নাজমাকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, নাজমাকে নির্যাতনের ঘটনা তিনি শুনেছেন। তবে সোমবার সকাল পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। 

তবে নাজমার আত্মীয় তহুরা বেগম জানান, নাজমা সুস্থ হলেই তারা আজিজুলের বিরুদ্ধে মামলা করবে। বিয়ের পর থেকেই আজিজুল যৌতুকের জন্য নাজমাকে নির্যাতন করে আসছে। নির্যাতন সইতে না পেরে নাজমা তার মামার বাড়িতে আশ্রয় নেয়।

গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. এস এম আই শাহিন বলেন, ‘নাজমার গলার আঘাত খুবই গুরুতর। শরীরের অন্য আঘাতগুলোও নাজমাকে ভোগাচ্ছে। তবে হাসপাতালে ভর্তির পর তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

 আরও পড়তে পারেন: লক্ষ্মীপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের