দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ মিষ্টি বিনিময়

হিলি প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৪

বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময় দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি বিজিবিকেও মিষ্টি উপহার দিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাবপিলার সংলগ্ন ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব আলম ভারতের হিলি বিএসএফের কোম্পানি কমান্ডার এসি হেপুনি কাশি এর হাতে মিষ্টির প্যাকেটগুলো তুলে দিয়ে পূজার শুভেচ্ছা জানান। এ সময় তারা কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

কোলাকুলি ও কুশল বিনিময় বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মাঝে সৌহার্দ্য, সম্প্রতি, ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলিতে আমরা একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি।’  

নারী সদস্যরা মিষ্টি বিনিময় করছেন ভারতের হিলি বিএসএফ কোম্পানি কমান্ডার এসি হেপুনি কাশি বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। তারাও আমাদেরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক যেন আগামীতেও অব্যাহত থাকে সে আশাবাদ ব্যাক্ত করছি।’

এ সময় সেখানে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর ওয়াজির চান্দ, চেকপোস্ট কমান্ডার এস চক্রবর্তী, বিজিবির হিলি চেকপোস্ট কমান্ডার নায়েক মিজানসহ দুই বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

আজ বিজয়া দশমী, বাজছে বিদায়ের সুর

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের