গাইবান্ধায় বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ১০

গাইবান্ধা প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৭, ১৫:২৬আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৫:৩৪

গাইবান্ধায় বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ (ছবি: প্রতিনিধি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এসময় জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটলুসহ অনন্ত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ সাদুল্যাপুর উপজেলা বিএনপির সভাপতি ছামছুল ইসলাম ছামছুলকে আটক ও ফোকাস বাংলার ফটোসাংবাদিক কুদ্দুস আলমকে লাঞ্ছিত করেছে।

বুধবার (১১ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে নেতাকর্মীরা গাইবান্ধা জেলা শহরের সার্কুলার রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে নিউ মার্কেটের সামনে পৌঁছালে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয় থেকে শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিল করে নেতাকর্মীরা। মিছিলটি নিউ মার্কেট এলাকায় পৌঁছালে পুলিশ পেছন থেকে তাদের লাটিচার্জ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া পুলিশ সাদুল্যাপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাদুল্যাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছামছুলকে আটক করে।

ফোকাস বাংলার ফটোসাংবাদিক কুদ্দুস আলম বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জের সময় আমি ছবি তুলছিলাম। এসময় পুলিশ সদস্য আমাকে ছবি তুলতে নিষেধ করে ও লাঞ্ছিত করে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহারিয়ার জানান, বিক্ষোভ মিছিলে বাধা দিলে নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়ে ওঠেন। এসময় একজনকে আটক করে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া সাংবাদিক লাঞ্চিত হওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন- শরিক দলগুলোকে সতর্ক থাকতে জরুরি নির্দেশনা বিএনপির

/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে