এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৮-১০ টাকা

হিলি প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৭, ১৭:১৬আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৭:১৬

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করা হচ্ছে

ভারতের বিভিন্ন প্রদেশে পেঁয়াজের মৌসুম শেষ হয়ে যাওয়ায় বাজারে এর সরবরাহ কম এবং দাম বেশি। এ কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানিও কমে গেছে। এদিকে চাহিদা অনুযায়ী পণ্য না পাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে দেশে পেঁয়াজের পাইকারি দামই কেজি প্রতি ৮ থেকে ১০টাকা বেড়েছে। কিছু দিনের ভেতরে বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করবে। তখন পেঁয়াজের দাম কমবে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব  হোসেন  বাংলা  ট্রিবিউনকে  বলেন, গত  সপ্তাহেও  প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। কিন্তু বর্তমানে বন্দর দিয়ে ১০ থেকে ১৫ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। বন্দর দিয়ে ২১ অক্টোবর ১০টি ট্রাকে করে ২০৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। ২২ অক্টোবর ৯টি ট্রাকে ১৮০টন পেঁয়াজ আমদানি হয়েছে। চলতি মাসের ৩ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে ৩৯৪টি ট্রাকে ৭ হাজার ৮৭৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আর গত সেপ্টেম্বর মাসে ৬৩৯টি ট্রাকে ১২ হাজার ৯৫৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আগস্ট মাসে ৭৪১টি ট্রাকে ১৫ হাজার ৬৯ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করা হচ্ছে

রবিবার সরেজমিন হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, ভারত থেকে আগে ৪ থেকে ৫ জাতের পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে বন্দর দিয়ে শুধু মাত্র বেঙ্গালুরের পেঁয়াজ আমদানি হচ্ছে। আমদানিকৃত এসব পেয়াঁজ প্রকারভেদে ৪০টাকা থেকে ৪২ টাকা কেজি দরে পাইকারি  বিক্রি হচ্ছে।  এক সপ্তাহ আগেও  এসব জাতের পেঁয়াজ প্রকারভেদে ৩০ থেকে ৩৪টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এদিকে বাংলা হিলি বাজার ঘুরে দেখা গেছে  ভারত থেকে আমদানি করা এই পেঁয়াজ কিছুটা নিন্মমানের (ছাল উঠানো)।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মো. হারুন উর রশীদ ও মো. রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারতের পাটনা, বিহার, কানুপুর, ইন্দোর, রাজস্থান, গুজরাট এলাকা দিয়ে আগে ব্যাপক হারে পেঁয়াজ আমদানি হতো। ওই সময় বন্দর দিয়ে প্রতিদিন ৪০ থেকে ৫০  ট্রাক পেঁয়াজ আমদানি হতো। কিন্তু বর্তমানে ওই সব প্রদেশে পেঁয়াজের মৌসুম শেষ পর্যায়ে থাকায় এখন ওই সব প্রদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে না। 

আরও পড়তে পারেন: আ.লীগ নেতাকে আটকের প্রতিবাদে সড়ক অবরোধ প্রত্যাহার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের