জেলেরা ইলিশ শিকার না করার প্রণোদনা পাবেন আগামী বছর!

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
২৪ অক্টোবর ২০১৭, ২১:০৫আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ২১:১৪

ইলিশ ইলিশ শিকার বন্ধ রাখার জন্য জেলেদের বিশেষ প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছিল সরকার। ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞার সময়ে সংসার চালাতে জেলেদের জন্য এই  সরকারের তরফ থেকে এই সাহায্য দেওয়া হয়। নিষেধাজ্ঞার আওতাধীন দক্ষিণাঞ্চলের সব জেলায় এই প্রণোদনার বরাদ্দ ছিল। তবে উত্তরের জেলা কুড়িগ্রামে জেলেদের এ রকম কোনও সরকারি প্রণোদনা দেওয়া হয়নি। দুই দফা বন্যায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ব্রহ্মপুত্র অববাহিকার এই জেলেরা অভাবের তাড়নায় ও জীবিকার তাগিদে ইলিশ ধরতে বাধ্য হয়েছেন বলে জানান সংশ্লিষ্ট এলাকাবাসী। আর কর্মকর্তারা বলছেন, আগামী বছর তারা জেলেদের এ ধরনের প্রণোদনা পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন।

উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চর এলাকার জেলে নূরনবী বলেন, ‘বন্যার সময় সরকারের ত্রাণ দিয়া পেটের খাবার জোগাড় হইছে। অহনতো সরকারি ত্রাণও নাই। কী খাইয়া বাঁচমু, পরিবারের মানুষজনরে কী খাওয়াইমু! ব্রহ্মপুত্রে মাছ না ধরলে তো খোরাক জোটে না।’ একই কথা বলেন ওই এলাকার জেলে কফিল উদ্দিন। 

জেলেদের এ অভিযোগের সঙ্গে একমত প্রকাশ করেছেন সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা।  উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. বেলাল হোসেন বলেন, ‘বন্যায় বিপর্যস্ত জেলেরা অভাবের তাড়নায় মাছ শিকার করতে বাধ্য হয়েছে। নিষেধাজ্ঞার দিনগুলোতে তাদের কোনও ধরণের সরকারি সহায়তা দেওয়া হয়নি। ফলে পেটের দায়ে তারা মাছ শিকার করতে বাধ্য হয়েছে। সরকারি কোনও সহায়তা না দেওয়ায় আমরাও তাদের বিরুদ্ধে তেমন কঠোর হতে পারিনি।’

একই অভিমত জানান চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র অববাহিকার রাণিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মনজুরুল ইসলাম। অসহায় জেলেদের জীবনধারণের কথা চিন্তা করে অনেকটা বাধ্য হয়েই মাছ শিকারে বাধা দিতে পারেননি বলে জানান তিনি।  

ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলেও কুড়িগ্রাম জেলার জেলেদের জন্য কোনও ধরনের সরকারি প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়নি জানিয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, ‘জেলায় প্রায় ১৭ হাজার জেলে পরিবার রয়েছে। যার এক তৃতীয়াংশই ব্রহ্মপুত্র অববাহিকার বাসিন্দা। ইলিশের প্রজনন মৌসুমে দেশের বিভিন্ন জেলায় জেলেদের প্রণোদনা দেওয়া হলেও কুড়িগ্রাম জেলার জেলেরা এর আওতাভুক্ত ছিলেন না।’

জেলা মৎস্য কর্মকর্তা আরও জানান, ‘আগামী বছর যেন এই এলাকার জেলেরা ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় সরকারি প্রণোদনা পান আমরা সে জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো।’

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান জানান, ‘আগামী বছরগুলোতে যাতে জেলেদের সরকারি প্রণোদনা দেওয়া যায় আমরা সে উদ্যোগ গ্রহণ করছি। আশা করছি আগামী বছর জেলেরা প্রণোদনা পাবেন।’

এদিকে কুড়িগ্রামের মৎস্য কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, এবার ইলিশ শিকারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র অববাহিকায় মা ইলিশ শিকারের দায়ে জেলায় মোট দুই লাখ ৭৮ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবারে ইলিশের প্রজনন মৌসুমে ব্রহ্মপুত্র অববাহিকার উপজেলাগুলোয় (সদর, উলিপুর ও চিলমারী উপজেলা) মোট ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়া সংশ্লিষ্ট এলাকাগুলোয় মোট ১৩৫টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৫২৭ কেজি মা ইলিশ এবং দুই লাখ ৭৮ হাজার মিটার জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের বাজার মূল্য প্রায় ৫৫ লাখ ৬০ হাজার টাকা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্মপুত্র নদে মা ইলিশ শিকারের অপরাধে চিলমারী উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে দু’জনকে এক মাস করে জেল দেওয়া হয়েছে বলেও জানান কর্মকর্তারা।

আরও পড়ুন- জেলেদের কাছ থেকে ঘুষ নিয়ে চার পুলিশ সদস্য ক্লোজড


/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের