দিনাজপুরে দুদকের মামলায় তিন চিকিৎসক কারাগারে

দিনাজপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৭, ১৯:০৫আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৯:০৫

দুদক দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সরঞ্জামাদি ক্রয়ে দুর্নীতির অভিযোগে তিন চিকিৎসককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ  সোমবার (৩০ অক্টোবর) বিকালে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হোসেন শহীদ আহমেদ এই আদেশ দেন।
তিন চিকিৎসক হলেন হাসপাতালের তৎকালীন ভারপ্রাপ্ত পরিচালক ডা. আবু বকর সিদ্দিক, ডা. সিদ্দিকুর রহমান ও ডা. এটিএম ইকবাল।

মামলার বিবরণে জানা যায়, হাসপাতালের বিভিন্ন সরঞ্জামাদি ক্রয়ে ৭৪ লাখ ৯৮ হাজার ৫০ টাকার দুর্নীতির অভিযোগে ২০১৫ সালের ২৮ আগস্ট দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক আমিরুল ইসলাম। মামলায় দুর্নীতি দমন প্রতিরোধ আইন ৫ (২) এর ৪০৯/১০৯ ধারা উল্লেখ করা হয়। ২০১৬ সালে ওই তিন চিকিৎসকসহ ঠিকাদার মকসেদুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

আদালতের ধার্য তারিখ সোমবার বিকালে তিন চিকিৎসক ও ঠিকাদার জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা রিভিউ আবেদন করলে ঠিকাদার মকসেদুল ইসলাম উচ্চ আদালত থেকে জামিনে থাকায় তার জামিন মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে বাদীপক্ষের আইনজীবী ছিলেন দুদকের পিপি অ্যাড. হাসান আলী।

আরও পড়ুন:
দুপচাঁচিয়ায় স্কুলছাত্রী আত্মহনন প্ররোচনা মামলা: ইউপি চেয়ারম্যান গ্রেফতার

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী