নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৭, ০৬:০৭আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ০৬:১১

Nilfamari নীলফামারীর পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু ইসলাম (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নীলফামারী পৌরসভা এলাকার চার নম্বর ওয়ার্ডের চিলামুরি আর্দশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু ইসলাম ওই গ্রামের দিন মজুর গোলাম মোস্তফার ছেলে এবং হাড়োয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলো।

ওয়ার্ড পৌর কাউন্সিলার ঈসা খান জানান, সকালে ছেলেটির বাবা ও মা কাজে যায়। বাড়িতে সে একা ছিল। পরে ঘরের হোল্ডারে লাগানো লাইট জ্বালিয়ে শিশুটি ওই লাইনটি ঘরের বাহিরে নিয়ে আসে। এমন হয় বাল্বটি ফেটে পড়ে। এসময় শিশুটি বিদ্যুতায়িত হয়ে চিৎকার দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোজ্জাফর হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হোল্ডারে লাগানো লাইট জ্বালিয়ে ঘরের বাহিরে নেওয়ার সময় বাল্বটি ফেটে বিদ্যুতায়িত হয়ে শিশুটির মৃত্যু হয়।’

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের