ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়লো ৩৫ বাড়ি

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৭, ১৩:০৮আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৩:১৪

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়লো  বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামে আগুন লেগে ৩৫টি বাড়ি পুড়ে ছাই হয়েছে। সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাত ২টায় মাদারগঞ্জ গ্রামের আজিজুলের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে ঠাকুরগাঁও সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আউলিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফরুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক ও ঠাকুরগাঁও সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরেজমিন ওই গ্রামে গিয়ে দেখা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন খোলা আকাশের নিচে। ঘরের আসবাবপত্র, চাল-ডাল, কাপড়-চোপড়— কিছুই রক্ষা করতে পারেননি তারা।  আগুনে পুড়ে মারা গেছে হাঁস-মুরগি। শিক্ষার্থীদের বই-খাতাও পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্তদের কান্নায় ভারি হয়ে উঠেছে মাদারগঞ্জ গ্রামের বাতাস।

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়লো  বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সাদেকুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মধ্যরাতে একটি রান্নাঘর থেকে আগুন জ্বলে উঠে। কিছুক্ষণের মধ্যেই আশেপাশের সবগুলো ঘরবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে পারলেও ঘরের কিছুই তারা রক্ষা করতে পারেনি।’

আউলিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফরুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০টি পরিবারের প্রায় ৩৫টি ঘরবাড়ি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকারও বেশি হবে। শিগগিরই সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের জন্য আমরা সহায়তা চাই।’

এদিকে, গত রাতে আগুন লাগার পর মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসক আব্দুল আওয়াল ও ঠাকুরগাঁও সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসলাম মোল্লা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এসময় জেলা প্রশাসক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের সরকারিভাবে সহযোগিতা করা হবে। আশা করছি, খুব শিগগিরই তাদের কাছে এই সহযোগিতা পৌঁছে দেওয়া যাবে।’ 

/এসএসএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম