আন্তর্জাতিকমানে উন্নীত হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর

নীলফামারী প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৭, ১৫:৪৪আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৬:১৭

সৈয়দপুর বিমানবন্দর

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক আন্তর্জাতিকমানে উন্নীত করার কাজ খুব শিগগির শুরু হতে যাচ্ছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক সহযোগীতা ও সম্পর্ক জোরদার করতে সম্প্রতি ঢাকায় তৃতীয় ধাপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্পে ভারত সরকার সহজ শর্তে ঋণ দেবে।

সূত্র জানায়, ওই চুক্তির আওতায় দেশে মোট ১৭টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নে সহজ শর্তে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে ভারত সরকার। যা বাংলাদেশি মুদ্রায় ৩৬ হাজার কোটি টাকা।

লাইন অব ক্রেডিটের আওতায় এ ঋণ দেবে ভারত সরকার। এ ঋণের আওতাভুক্ত ১৭টি প্রকল্পের মধ্যে সৈয়দপুর বিমানবন্দর উন্নতকরণ প্রকল্পও রয়েছে। এ উন্নয়ন প্রকল্পে বড় অংকের টাকা ব্যয় করে বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে।

এর মধ্যে জমি অধিগ্রহণ, রানওয়ে সম্প্রসারণ, সীমানা প্রাচীর নির্মাণ, টার্মিনাল ভবন আধুনিকীকরণসহ বেশ কিছু প্রকল্প অন্তরভুক্ত রয়েছে বলে জানা গেছে। ঋণের শর্তের মধ্যে রয়েছে ভারতীয় ঠিকাদার এসব প্রকল্পের কাজ পাবেন এবং কাজের ৬৫ ভাগ মালামাল ও সেবা ভারত থেকে সংগ্রহ করতে হবে। এর অন্যান্য ৩৫ ভাগ কাজ দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান করতে পারবে।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহীন হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বিমানবন্দর উন্নয়নের প্রস্তাবনা চুড়ান্ত অনুমোদনের পর ঋণের অর্থ ছাড় পাবে। এরপর শুরু হবে উন্নয়ন প্রকেল্পর কাজ।

তিনি আরও বলেন, এসব প্রকল্প বাস্তবায়নে সহজ শর্তে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে ভারত সরকার। যা বাংলাদেশি মুদ্রায় ৩৬ হাজার কোটি টাকা।’

আরও পড়তে পারেন: উখিয়া সীমান্ত দিয়ে আরও ১৫শ’ রোহিঙ্গার অনুপ্রবেশ 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের