নিখোঁজের চার দিন পর পুকুর থেকে যুবলীগ নেতার লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৭, ১৭:৫০আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৫

গাইবান্ধা জেলা গাইবান্ধায় নিখোঁজের চার দিন পর পুকুর থেকে যুবলীগ নেতা দীপক প্রসাদের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা পৌর শহরের ডেভিড কোম্পানি পাড়ায় গোলাম মিয়ার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

দীপক প্রসাদ গাইবান্ধা পৌর শহরের ডেভিড কোম্পানি পাড়ার মৃত রঘুনাথ প্রসাদের ছেলে। তিনি গাইবান্ধা শহর আওয়ামী যুবলীগের দফতর সম্পাদক ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ১০ ডিসেম্বর দীপক কুমার শহরের বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর থেকে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও দীপকের সন্ধান পায়নি তার পরিবার। বুধবার সকালে নিজ বাসার পাশে গোলাম মিয়ার পুকুরে দীপকের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, দীপকের নিখোঁজ হওয়া ও লাশ উদ্ধারের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে নাকি দীপক নিজেই পুকুরে ডুবে মারা গেছেন তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের