সীমান্ত থেকে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৭, ১২:৩৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১২:৩৯

লালমনিরহাট লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট সীমান্তে নিজের ভুট্টা ক্ষেতে কাজ করার সময় ছাবেদ আলী (৫০) নামে এক বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) টহল দল ধরে নিয়ে গেছে। শনিবার (৩০ ডিসেম্বর) মোগলহাট সীমান্তের ৯২৮ নম্বর মেইনপিলারের ৪ নম্বর সাবপিলার এলাকায় এ ঘটনা ঘটে। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ছাবেদ আলী লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চরফলিমারী এলাকার মৃত কান্ডু ব্যাপারীর ছেলে।

লে. কর্নেল গোলাম মোর্শেদ জানান, ছাবেদ আলী শনিবার সকালে নিজের ভূট্টা ক্ষেতে কাজ করছিল। এ সময় সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ভারতীয় কোচবিহার-৩৮ বিএসএফ ব্যাটালিয়নের গিতালদহ ক্যাম্পের একটি টহল দল বাংলাদেশের কয়েক গজ অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে ছাবেদ আলীকে তুলে নিয়ে যায়।

তিনি বলেন, ‘ছাবেদ আলীকে ধরে নিয়ে যাওয়ার কারণ এবং ফেরত চেয়ে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার লেভেলে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।  মোগলহাট বিজিবির পক্ষ থেকে আমরা  কড়া প্রতিবাদ পত্র পাঠিয়েছি। পতাকা বৈঠকের পর ধরে নিয়ে যাওয়ার কারণ সম্পর্কে জানানো হবে।’     

এদিকে, একই জেলার হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তের ৯০৫ নম্বর মেইনপিলারের ২ নম্বর সাবপিলার সীমান্তে ভারতীয় কোচবিহার-১০০ বিএসএফ ব্যাটালিয়নের পাগলীমালী ক্যাম্পের টহল দল ৪ রাউন্ড গুলি ছুড়ে শফিকুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশিকে হত্যা করেছে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী