হিলি সীমান্তে সিসি ক্যামেরা নিয়ে বিজিবি-বিএসএফ কথা কাটাকাটি

হিলি প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৮, ২২:০৭আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ২২:০৭

দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেটে বিজিবির লাগানো সিসি ক্যামেরা ঘোরানো নিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের মাঝে কথা কাটাকাটি হয়েছে। রবিবার বিকালে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটে এই ঘটনা ঘটে। পরে বিজিবি ও বিএসএফের মাঝে আলোচনা শেষে বিষয়টির সুরাহা হয়।

হিলি সীমান্তে বিজিবির সিসি ক্যামেরা বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. মাহবুব উল আলম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হিলি সীমান্তের আটাপাড়া রেলগেট থেকে শুরু করে ফকিরপাড়া পর্যন্ত এলাকা সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হয়। এরই অংশ হিসেবে রবিবার বিকালে চেকপোস্ট গেটে অবস্থিত সিসি ক্যামেরাটি সামান্য ঘুরিয়ে দেওয়া হয় চেকপোস্টের কর্মকাণ্ড ভালোভাবে দেখার জন্য। কিন্তু ভারতের বিএসএফ এটিকে ভারতের দিকে তাক করা হয়েছে মর্মে অভিযোগ করে বিজিবিকে বিষয়টি জানায়।

সুবেদার মো. মাহবুব বলেন, ‘পরে ঘটনাস্থল পরিদর্শন করে বিএসএফকে আশ্বস্ত করা হয় যে, শুধুমাত্র সীমান্তে অবস্থিত বিজিবি চেকপোস্ট পর্যবেক্ষণের জন্য এটি সামান্য ঘুরানো হয়েছে। তারা এ বিষয়টি তাদের অধিনায়ককে জানিয়েছেন। আমরাও বিষয়টি ঊদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’

আরও পড়ুন: হিলি সীমান্তে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের কাজ শেষ

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের