রংপুরে দুই দিনে বিএনপির ১২ নেতাকর্মী গ্রেফতার

রংপুর প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:২০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:২৩

রংপুর রংপুরে বিএনপি ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গণ গ্রেফতারের অভিযোগ করেছেন বিএনপি নেতারা। গত ২ দিনে ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের অভিযোগ রংপুর নগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক নেতাকর্মীর বাড়িতে তল্লাশি ও আসবাবপত্র ভাঙচুর করাসহ স্বজনদের নানা ধরনের হুমকি দেওয়া হয়েছে।

রবিবার রাতে পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আনিসুর রহমান আনিচ, তারাগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল রংপুর মহানগর বিএনপির সহদফতর সম্পাদক আবু আলী মিঠুসহ ৫ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু জানান, রংপুরে পুলিশ কোনও কারণ ছাড়াই দলের নেতাদের বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে। এর মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে। মহানগর বিএনপির সহদফতর সম্পাদক আবু আলী মিঠুর বিরুদ্ধে কোনও মামলা নেই। তারপরও তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালী থানার ওসি বাবুল হোসেন জানান, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকেই আটক করা হয়নি।

/এনআই/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী