অধ্যক্ষের অপসারণ দাবিতে কারমাইকেল কলেজে শিক্ষকদের আল্টিমেটাম

রংপুর প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪৩

কারমাইকেল কলেজ দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. আব্দুল লতিফ মিয়ার অপসারণ দাবি করছেন শিক্ষকরা। এই দাবিতে শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে কর্মাবরতি শুরু করেছে কারমাইকেল কলেজ শিক্ষক পরিষদ। শিক্ষকরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। আজ শনিবারের মধ্যে অধ্যক্ষকে অপসারণ করা না হলে আগামীকাল রবিবার (১১ ফেব্রুয়ারি) থেকে লাগাতার ধর্মঘট শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। কারমাইকেল কলেজে শিক্ষকদের আন্দোলন
এর আগে শনিবার সকালে শিক্ষকরা কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। তারা ঘোষণা দেন, ‘দুর্নীতিবাজ’ অধ্যক্ষকে অপসারণ না করা পর্যন্ত তারা অবস্থান অব্যাহত রাখবেন।

এদিকে শিক্ষকরা কর্মবিরতি শুরু করায় কলেজের কোনও বিভাগেই ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন। অধ্যক্ষের অপসারণ না হওয়া পর্যন্ত তারাও ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন। কারমাইকেল কলেজে আন্দোলনে শিক্ষার্থীরাও
কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান চৌধুরী অভিযোগ করে বলেন, ‘অধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল লতিফ মিয়ার সীমাহীন দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদ করায় শিক্ষকদের সঙ্গে চরম অশোভন আচরণ করেন তিনি। কথায় কথায় শিক্ষকদের গালাগাল এমনকি বদলি করারও হুমকি দেন। এমন অবস্থায় তাকে অপসারণ না করা পর্যন্ত শিক্ষকরা কর্মবিরতি অব্যাহত রাখবেন।’

এ ব্যাপারে অধ্যক্ষ অধ্যাপক আব্দুল লতিফের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শিক্ষকরা প্রথম শ্রেণির কর্মকর্তা। কোনও সরকারি কর্মকর্তা কর্মবিরতি পালন করতে পারেন না।’ ‘আমি ভীষণ ব্যস্ত আছি’ বলে মোবাইল ফোন কেটে দেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের