ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৮

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩৩

 

ঠাকুরগাঁও শহরের  নিশ্চিন্তপুর কাওমী মাদ্রাসা ছাত্র আবু বক্করের (১৬) দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মাদ্রাসার একটি বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদ্রাসা সুপারসহ ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ থানায় নিয়ে আসে।

তবে স্বজনদের অভিযোগ আবু বক্করের হত্যাকাণ্ড রহস্যজনক। আবু বক্কর (১৬) সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের বাহাদুর পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা জানায়, ফজরের নামাজের পর মাদ্রাসার একটি বাথরুমে বক্করের লাশ দেখা যায়। বাথরুমের ভিতরে দরজা লাগানো ছিল। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে বাথরুমের দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

 আবু বক্করের স্বজনরা জানায়, শুক্রবার সকালে আবু বক্কর বাসায় আসে। দুইশ’ টাকা নিয়ে সন্ধ্যার আগেই সে মাদ্রাসায় চলে যায়। এটি রহস্যজনক হত্যাকাণ্ড। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বলে দাবি করছে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল লতিফ জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসা সুপারসহ ৮ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: চট্টগ্রামে অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেফতার 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম