ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছে চার শিশু-কিশোর

হিলি প্রতিনিধি
১৮ জুলাই ২০১৮, ১৮:৩২আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৮:৩২

হিলি সীমান্ত দিয়ে দেশে ফেরত আসা চার-শিশু কিশোর

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফে) হাতে আটক  চার শিশু-কিশোরকে দীর্ঘদিন শিশু শোধনাগারে রাখার পর দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেট দিয়ে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি শিপ্রা রায় ওই শিশু-কিশোরদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

এসময় সীমান্তে বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার মিথেল শেখর উপস্থিত ছিলেন।

দেশে ফেরা শিশু-কিশোররা হলো, নওগাঁ জেলার পত্নিতলা থানার কাশিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইমন ইসলাম (১৪), একই এলাকার বেলাল হোসেনের ছেলে সাগর হোসেন (১২), দিনাজপুর জেলার পাবর্তীপুর উপজেলার সাহেবপাড়া গ্রামের ওহিদুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (১৩), ঝিনাইদহ জেলার মহেষপুর থানার পান্তাপাড়া গ্রামের নান্নু মিয়ার ছেলে শাহ জামাল (১৮)। তারা সবাই ১৫ থেকে ১৮ মাস শিশু শোধনাগারে আটক ছিল।

ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শিশু শোধনাগারের কো অর্ডিনেটর সুরুজ দাশ বাংলা ট্রিবিউনকে জানান, ওই চার শিশু-কিশোর অবৈধভাবে কাজের সন্ধানে বাংলাদেশ থেকে ভারতে যায়। পরে তারা সীমান্তরক্ষী বাহিনীর হাতে হিলি ও মালদাতে আটক হয়। এরমধ্যে একজন দেশে ফেরার সময় আটক হয়। তারা সবাই নেপালে কাজ করতো। সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক শিশুদের আদালতে পাঠানো হলে আদালত বয়স কম হওয়ার কারণে তাদের শিশু শোধনাগারে রাখার নির্দেশ দেন। এর পর থেকে ওই চার শিশু-কিশোর ১৫ থেকে ২৩ মাস সেখানে আটক ছিল। পরে দু’দেশের মধ্যে চিঠি আদান-প্রদানের পর তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, তাদের শিশু শোধনাগারে এখনো বাংলাদেশী ২৪জন শিশু-কিশোর আটক রয়েছেন। দুদেশের মাঝে এ বিষয়ে চিঠি আদান প্রদান চলছে পর্যায়ক্রমে তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে শিশু-কিশোরগুলিকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি আফতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান,  কোন ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই ওই চার শিশু-কিশোর অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করলে সেদেশের সীমান্ত রক্ষি বাহিনীর হাতে আটক হয়ে ভারতের শিশু শোধনাগারে শিশু-কিশোরগুলো ১৮ থেকে ২৩ মাস ধরে আটক ছিলো। ট্রাভেল পারমিটের মাধ্যমে শিশু-কিশোরগুলি মুক্তি পাওয়ায় আজ ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশ ওই চার শিশু-কিশোরকে আমাদের নিকট হস্তান্তর করে। পরে কাগজ পত্রের প্রক্রিয়া শেষে শিশু-কিশোরগুলিকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের