কুড়িগ্রামে উপ-নির্বাচন: জাপা প্রার্থীর বাড়িতে হামলা, কর্মীদের মারধরের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ জুলাই ২০১৮, ১১:০৮আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১১:১৯

সংবাদ সম্মেলনে কথা বলছেন জাপা প্রার্থী
কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীর গাড়ি ও পার্টি অফিস ভাঙচুর, বাড়িতে হামলা, টাকা ছিনতাই, কর্মীদের মাধরের অভিযোগ পাওয়া গেছে। হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জাপা প্রার্থী ডা. আক্কাছ আলী সরকার। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনি পরিবেশ ঠিক না হলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোরও ঘোষণাও দিয়েছেন।

শনিবার কুড়িগ্রাম শহরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আক্কাছ আলী বলেন, ‘জাপার জনপ্রিয়তায় তারা ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা জনগণকে ভয়ভীতি দেখাচ্ছে। শুক্রবার রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে সেখানে আমার গাড়িতে হামলা হয়েছে এবং পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। এরপর আমরা পুলিশি প্রহরায় কুড়িগ্রাম শহরের বাসায় আসি এবং সেখানেও সশস্ত্র হামলা চালায় আওয়ামী লীগের লোকজন। এসময় গাড়িতে থাকা ৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। তাদের মূল টার্গেট ছিল আমাকে হত্যা করার। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে কুড়িগ্রামের জেলা প্রশাসক আমাকে ডেকে আশ্বস্ত করেছেন নির্বাচনি পরিবেশ সুষ্ঠু করার। এ অবস্থায় আমরা দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের নির্দেশের অপেক্ষায় আছি। তবে মাঠে যদি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হয়। আমার নেতাকর্মীরা যদি হুমকি-ধামকির মধ্যে থাকে তাহলে এ অবস্থায় নির্বাচন করা সম্ভব নয়।’

আগামী ২৫ জুলাই কুড়িগ্রাম-৩ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপিসহ অন্যান্য দল অংশ না নিলেও জাতীয় পার্টি ও আওয়ামী লীগ অংশ নিয়েছে। এমপি একেএম মাঈদুলের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক