দেশে ফেরার অপেক্ষায় ভারতে বন্দি ৩০ শিশু-কিশোর

হিলি প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৮, ১০:০০আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১০:১১

বন্দি ৩০ শিশু-কিশোর ভারতের দুটি শিশু সংশোধনাগারে এখনও ৩০ বাংলাদেশি শিশু-কিশোর আটকা রয়েছে। ভালো কাজের সন্ধানে বা পাচারের শিকার হয়ে আবার কেউ বা বেড়ানোর উদ্দেশ্যে অবৈধপথে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ ও পুলিশের হাতে আটক হয়। এরপর থেকেই তারা সংশোধনাগারে আছে। পর্যায়ক্রমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে। মঙ্গলবার (৭ আগস্ট) চার কিশোরকে বাংলাদেশে ফেরত দেওয়ার সময় ভারতের দক্ষিণ দিনাজপুরের জেলার সহকারী বিচারপতি সৌমন্দ্রে নাথ রায় এসব কথা জানান।

তিনি জানান, বাংলাদেশি যেসব শিশু-কিশোর কাজের সন্ধানে, ঘুরতে বা পাচারের শিকার হয়ে বা অন্য যেকোনও কারণে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। তারা সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বা পুলিশের হাতে আটক হয়ে সিএনসিপি (চাইল্ড নিড কেয়ার অ্যান্ড প্রটেকশন) হিসেবে শুভায়োন হোম বা শিশু সংশোধনাগারে রাখা হয়। এরপর তাদের তথ্য স্বরাষ্ট্র দফতর ও বিএসএফকে পাঠানো হয়।  বাংলাদেশে তাদের বাড়ি ও ঠিকানা খোঁজখবর করে জানায় তারা। পরে বিএসএফ ও বিজিবি এই বিষয় নিয়ে বৈঠক করে। তাদের নাম ঠিকানা যাচাইসহ অন্যান্য কর্মকাণ্ড সারতে কিছুটা সময় লাগে। যার কারণে দীর্ঘদিন ধরে শিশু সংশোধনাগারে থাকে তারা। দক্ষিণ দিনাজপুরের দু’টি শিশু সংশোধনাগারে এখনও ৩০ বাংলাদেশি শিশু কিশোর রয়েছে। তাদের নাম ঠিকানা যাচাই করার পর দেশে ফেরত পাঠানো হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আফতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, সাধারণত ভারতে গিয়ে আটক পড়া শিশুদের বিষয়ে সেদেশের বিভিন্ন মানবধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগ নিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়। এমন আটক ৩০ বাংলাদেশি শিশু কিশোরকে দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের