হিলিতে নির্দিষ্ট স্থানে পশু জবাই ও বর্জ্য অপসারণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৮, ১৪:১৮আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৬:১৮

কোরবানির পশু জবাই ও বর্জ্য অপসারণ বিষয়ক মত বিনিময় সভা আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে দিনাজপুরের হিলিতে খামারি, কসাই ও মসজিদের ইমামদের নিয়ে নির্দিষ্ট স্থানে পশু জবাই ও বর্জ্য অপসারণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ দফতরের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দফতরের সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের গরু ও ছাগলের খামারি, কসাই ও মসজিদের ইমামরা অংশ নেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শেখ আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, ভেটিরিনারি সার্জন ডা. রতন কুমার ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা পরিবেশের যেন ক্ষতি না হয় সেজন্য নির্দিষ্ট স্থানে কুরবানির পশু জবাই করতে ও পশু জবাই করার পর পশুর রক্ত যাতে চারদিকে ছড়িয়ে না পড়ে সেজন্য পশুর রক্তসহ বর্জ্যগুলো সঠিকভাবে অপসারণ করে সেগুলো নির্ধাধিত স্থানে গর্ত করে পুঁতে ফেলতে পরামর্শ দেন।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম