ভিজিএফ’র চাল কম দেওয়ায় দিনাজপুরের পৌরমেয়র গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৮, ১২:৪২আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১২:৫৩

গ্রেফতার হওয়া দিনাজপুরের পৌরমেয়র ভিজিএফ কর্মসূচির আওতায় গরিব, দুস্থ ও অসহায় লোকজনের জন্য বরাদ্দকৃত চাল ওজনে কম দেওয়ায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের শহীদ ময়দান থেকে তাকে আটক করা হয়। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম একথা জানিয়েছেন।

পুলিশ জানায়, গরিব, দুস্থ ও অসহায় মানুষের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত চাল ওজনে কম দেওয়া হচ্ছিল। জনপ্রতি ২০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে ১৮.৪০ কেজি করে। এই অভিযোগে শনিবার গুদাম রক্ষক ও বিতরণকারী মজিবর রহমানকে আটক করা হয়। পরে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা আলতাফ হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় পৌরমেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমানকে আসামি করা হয়। পরে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মেয়রকে গ্রেফতার করা হয়।

ওসি জানান, গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। তার রিমান্ড চাওয়া হতে পারে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম