দিনাজপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

দিনাজপুর প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৮, ১৬:৩৪আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৮:১৮

দিনাজপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ দিনাজপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত আব্দুল লতিফকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ নভেম্বর) বিকালে জেলার সদর উপজেলার শিকদারহাট হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুল লতিফ ৭নং উপশহর এলাকার আব্দুল জব্বারের ছেলে। তিনি চিরিরবন্দর উপজেলার অগ্রণী ব্যাংক আমতলী শাখার কর্মকর্তা।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে বাড়িতে কেউ না থাকায় শিকদারহাট এলাকায় বাড়িতে প্রবেশ করে ৮ বছরের শিশুকে ধর্ষণ করে আব্দুল লতিফ। এ সময় শিশুটির মা-সহ এলাকাবাসী এলে আব্দুল লতিফ পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় দিনাজপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন ভিকটিমের মা। অভিযোগপত্রে তিনি এর আগেও আব্দুল লতিফ তার মেয়েকে ধর্ষণ করেছিল বলে উল্লেখ করেন। পাশাপাশি গত শুক্রবার ধর্ষণ করার পর তাকে আটক করা হলেও পরে তাকে কোবাদ আলী নামে স্থানীয় একজন পুলিশে সোপর্দ করার কথা বলে তার হেফাজতে নেয়। পরে আসামি আব্দুল লতিফ কোবাদ আলীর বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে রবিবার আসামিকে নিজ বাসা থেকে আটক করে।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) বজলুর রশিদ বলেন, ‘ভিকটিম বর্তমানে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানকার ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান