বিরল উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ০০:৫৮

বিরল উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ নাশকতার মামলায় দিনাজপুরের বিরল উপজেলা চেয়ারম্যান ও বিরল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ ন ম বজলুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার ১ নম্বর আজিমপুর ইউনিয়নের রুনিয়া গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল জানান, উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদের বিরুদ্ধে বিরল থানায় নাশকতার মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে বিরল উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদকে দিনাজপুর আদালতে হাজির করা হলে উপজেলার হাজার হাজার সমর্থক আদালত প্রাঙ্গনে উপস্থিতি হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং বজলুর রশিদের মুক্তি চান।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দিনাজপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন চান আ ন ম বজলুর রশিদ। প্রাথমিকভাবে বিএনপি তাকে ধানের শীষের মনোনয়ন দেয়। কিন্তু চুড়ান্তভাবে ওই আসনে বিএনপির মনোনয়ন পান সাদিক রিয়াজ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
এক ঘণ্টা পর পর লোডশেডিং, রামপালে কবে আসবে ভারতীয় প্রকৌশলী টিম
রামপালের এক ইউনিট বন্ধএক ঘণ্টা পর পর লোডশেডিং, রামপালে কবে আসবে ভারতীয় প্রকৌশলী টিম
ঢাবিতে ককটেল বিস্ফোরণে জড়িতদের গ্রেফতারের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের
ঢাবিতে ককটেল বিস্ফোরণে জড়িতদের গ্রেফতারের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনের প্রস্তাব
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার