ভোটের মাধ্যমে পরিস্থিতি বদলে দেবে জনগণ: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৮, ১৮:১৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৯:০৬

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণ সব সময় বদলে দিয়েছে। এবারও ভোটের মাধ্যমে পুরো পরিস্থিতি জনগণই বদলে দেবে।’ শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দল ও জোটের নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে ভোট দিতে যেতে হবে। ভোট পাহারা দিতে হবে এবং ভোট চুরি কেউ যাতে করতে না পারে সেদিকে লক্ষ রাখতে হবে।’

বিএনপিতে কোনও বিভেদ-দ্বিমত নেই দাবি করে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র বলেন, ‘বিএনপি নির্বাচন করছে, শেষ পর্যন্ত থাকবে।’ তিনি বলেন, ‘সাইবার যুদ্ধ চলছে, এখানে হাজার রকম মিথ্যা, বানোয়াট ও উদ্ভট কুৎসা প্রচার করা হচ্ছে। যেগুলো সরকারের পরিকল্পিত নোংরামি।’

নেতাকর্মীদের জেল ও গ্রেফতারের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এ ব্যাপারে প্রশাসনকে বলা হয়েছে। তবে এ নিয়ে সাধারণ ভোটার ও কর্মীদের মধ্যে কোনও প্রভাব পড়বে না।’ এ সময় তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা শরীফ হোসেনকে গ্রেফতারের প্রতিবাদ জানান এবং অবিলম্বে তার মুক্তি দাবি করেন।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী