ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

ঠাকুরগাঁও প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ১৫:৫১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৯

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীর আব্দুল হাকিম নির্বাচন বর্জন করেছেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হয়েছিলেন। কারারুদ্ধ থাকায় তার পক্ষে স্ত্রী জাকিয়া জাবীন রবিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় এই ঘোষণা দেন।

জাকিয়া জাবীনের দাবি, তিনি নিজেও একটি কেন্দ্রের পোলিং এজেন্ট ছিলেন। তার অভিযোগ, তাদের সব পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

‘ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে না যেতে দিয়ে নৌকা মার্কায় সিল দেয় প্রশাসন ও পুলিশের সহায়তায় আওয়ামী লীগ প্রার্থী দবিরুল ইসলামের লোকজন’— অভিযোগে এসব বলেন বিএনপির আব্দুল হাকিমের স্ত্রী।

জাকিয়ার কথায়, ‘সার্বিকভাবে এমন অবস্থায় নির্বাচনে থাকা একটা আত্মসম্মানের ব্যাপার। আমরা ঘৃণাভরে নির্বাচনের নামে এই ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করছি।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন